ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ সন্তান জন্ম দিলে ‘মায়েদের’ পুরস্কার দেওয়ার ডিক্রি জারি পুতিনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি ডিক্রি জারি করেন। সেই ডিক্রিতে বলা হয়েছে, রাশিয়ার যেসব নারী ১০ বা তার বেশি সন্তান জন্ম দেবেন তাদের ‘মাদার হিরোইন’ পুরস্কারে ভূষিত করা হবে।

রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করার চেষ্টার অংশ হিসেবে এমন ডিক্রি জারি করেছেন পুতিন।

অবশ্য মাদার হিরোইন পুরস্কারের প্রবর্তক ছিলেন সাবেক রুশ শাসক জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১০ সন্তানের জননীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। ওই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা কমে গিয়েছিল। সেটিই নতুন করে চালু করলেন প্রেসিডেন্ট পুতিন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই পুরস্কারের প্রথাও বিলুপ্ত হয়ে যায়।

পুরস্কার হিসেবে সেসব মায়েদের ১০ লাখ রুবল দেওয়া হবে। ডলারের হিসেবে যা ১৬ হাজার ৫০০ ডলার। তবে এই পুরস্কার পেতে হলে ১০ সন্তানের সবাইকে জীবিত থাকতে হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারী থেকে মার্চ মাস পর্যন্ত রাশিয়ার জনসংখ্যা প্রতি মাসে গড়ে ৮৬ হাজার করে কমে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১০ সন্তান জন্ম দিলে ‘মায়েদের’ পুরস্কার দেওয়ার ডিক্রি জারি পুতিনের

আপডেট সময় ০৭:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২