ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে হুঁশিয়ার করল চীন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ না করার জন্য ইসরাইলকে সতর্ক করেছে চীন। চীনের এক শীর্ষ কূটনীতিকে এই সতর্কবার্তা দিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কূটনীতিক লিও জিয়ানচাও গত সপ্তাহে বেইজিংয়ে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বাকে পাঠানো এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন চাপে প্রভাবিত হয়ে আচরণ করা ইসরাইলের উচিত হবে না।

চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ ভিত্তিহীন এবং তা অপবাদ বলেও জানান লিও জিয়ানচাও। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিদেশি চাপের মুখে ইসরাইল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক ভুল।

লিও জিয়ানচাও আরও বলেন, গত ৪০ বছরে কারো দিকে একটা গুলিও ছোড়েনি চীন। কিন্তু যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ চালিয়েছে।

এ ব্যাপারে ইসরাইলি কর্মকর্তারা বলছেন, তারা জানেন না যে কি কারণে হঠাৎ এই ধরনের শক্তিশালী বার্তা দিয়েছে চীন।তাইওয়ান নিয়ে সাম্প্রতিক মার্কিন-চীন উত্তেজনা ছাড়া নতুন কোনো ঘটনা দুই দেশের মধ্যে ঘটেনি।

তবে গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়ার পর থেকে চীনের সঙ্গে সম্পর্ক লক্ষণীয়ভাবে শীতল করেছে চীন।

এ ব্যাপারে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পশ্চিমা সব দেশকে একই ধরনের বার্তা দিয়ে আসছে চীন। অবশ্য এ ব্যাপারে চীনা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইলকে হুঁশিয়ার করল চীন

আপডেট সময় ০৬:৪১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২