ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণ মামলা , আদালতের বারান্দায় বিয়ে আসামি-বাদীর

আকাশ জাতীয় ডেস্ক: 

চট্টগ্রামে বিয়ের বিনিময়ে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামি। বুধবার চট্টগ্রাম আদালতের বারান্দায় এই বিয়ে হয়। বিয়ে নিবন্ধনের পর আসামির জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা।

চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আসামি সাগরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন বাদী। এরপর আদালতে উপস্থিত হয়ে বাদী জানান, সাগরের সঙ্গে তার যোগাযোগ ছিল। প্রেমের সম্পর্কের কারণে একসঙ্গে ছিলেন তারা। কিন্তু সাগর কাবিন করেননি। এরপর ধর্ষণ মামলা হওয়ার পর আসামি আদালতে জানান, ওই নারীকে বিয়ে করবেন, তাদের দেড় বছরের একটি সন্তান আছে। তার তো বাবার পরিচয় লাগবে। সে কারণে আদালতকে অনুরোধ করলাম, যেহেতু আসামি ও বাদী বিয়ে করতে চাচ্ছেন, তাদের বিয়ে করার অনুমতি দেওয়া হোক। কাবিন ও ইসলামি শরিয়ত মোতাবেক কার্যাদি সম্পন্ন হওয়ার পরে জামিনের বিষয়টি বিবেচনা করার জন্য। সেই মোতাবেক বিয়ের ও জামিন শুনানির দিন ধার্য ছিল।’

পিপি ইফতেখার সাইমুল আরও বলেন, ‘৮ আগস্ট আসামির হাজিরার তারিখ ছিল। কিন্তু বৃষ্টির কারণে ছেলেপক্ষের লোকজন আসতে না পারায় সেদিন বিয়ে হতে পারেনি। বুধবার শুনানি শুরুর আগে আদালতের বারান্দায় সাড়ে চার লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বিয়েতে দুই পক্ষের কয়েকজন করে উপস্থিত ছিলেন।’

বিয়ে শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করেন। এরপর তাকে আবার কারাগারে নেওয়া হয়। জামিনের কাগজপত্র পৌঁছালে কারাগার থেকে ছাড়া পাবেন সাগর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণ মামলা , আদালতের বারান্দায় বিয়ে আসামি-বাদীর

আপডেট সময় ১২:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২