ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ফিলিস্তিনি প্রেসিডেন্টের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মঙ্গলবার ( ১৭ আগস্ট) বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক প্রতিযোগিতার সময় ফিলিস্তিনিদের হামলায় ১১ জন ইসরায়েলি খেলোয়াড় ও কর্মকর্তা এবং এক জন জার্মান পুলিশকর্মীর হত্যার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এক সাংবাদিক প্রেসিডেন্ট আব্বাসকে প্রশ্ন করেন, তিনি এই ঘটনার জন্য ইসরায়েলের কাছে ক্ষমা চাইবেন কিনা৷ জবাবে আব্বাস বলেন, ইসরায়েল ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনের ৫০টি জায়গায় ৫০টি গণহত্যা চালিয়েছে৷ সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘৫০টি গণহত্যা, ৫০টি হলোকাস্ট৷

‘হলোকাস্ট’ শব্দটি শুনে জার্মান চ্যান্সেলরের মুখচ্ছবি চরম অস্বস্তি, ক্রোধ ও আতঙ্কে ভরে যায়৷ তবে সেই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করেন নি৷ কিন্তু প্রেসিডেন্ট আব্বাসের জবাবের পরেই চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট সংবাদ সম্মেলন আচমকা শেষ করে দেন৷ হেবেস্ট্রাইট পরে বলেন, শলৎস আব্বাসের বক্তব্য শুনে অত্যন্ত বিরক্ত হয়েছেন৷ চ্যান্সেলরের মুখপাত্র সেই সঙ্গে মনে করিয়ে দেন, বিশেষ করে জার্মানদের কাছে হলোকাস্ট শব্দটি আপেক্ষিক অর্থে ব্যবহারের প্রচেষ্টা অসহনীয় এবং একেবারেই গ্রহণযোগ্য নয়৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেন, জার্মানির মাটিতে দাঁড়িয়ে মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে ‘৫০টি হলোকাস্ট’-এর অভিযোগ করলেন, তা শুধু নৈতিক অবমাননা নয়, সেইসঙ্গে বিশাল মিথ্যাচারও বটে৷ লাপিদ মনে করিয়ে দেন যে, হলোকাস্টে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১৫ লাখ শিশুও ছিল৷ ইতিহাস কখনোই তাকে ক্ষমা করবে না৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেন, ‘জার্মানির মাটিতে দাঁড়িয়ে মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে ‘৫০টি হলোকাস্ট’-এর অভিযোগ করলেন, তা শুধু নৈতিক অবমাননা নয়, সেইসঙ্গে বিশাল মিথ্যাচারও বটে৷ লাপিদ মনে করিয়ে দেন যে, হলোকাস্টে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১৫ লাখ শিশুও ছিল৷ ইতিহাস কখনোই তাকে ক্ষমা করবে না৷’

হলোকাস্ট হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি ধর্মাবলম্বীদের ওপর চালানো গণহত্যা। অ্যাডলফ হিটলারের নেতৃত্বে নাৎসি পার্টির ইহুদি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি অংশকে এবং আরও কিছু সংখ্যালঘু জনগোষ্ঠীকে বন্দী শিবির ও শ্রম শিবিরে নির্বিচারে হত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ফিলিস্তিনি প্রেসিডেন্টের

আপডেট সময় ০৬:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২