ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অস্থিতিশীল পরিস্থিতির’ মধ্যে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

‘অস্থিতিশীল পরিস্থিতির’ মিয়ানমার সফরে গেছেন জাতিসংঘের বিশেষ দূত নোলীন হাইজার। দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারে এটাই তার প্রথম সফর। অং সান সু চিকে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পর অর্থাৎ গতকাল মঙ্গলবার এই সফরে যান তিনি।

অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে গত বছর মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। যে অভ্যুত্থানের বিরুদ্ধে রক্তাক্ত গণবিক্ষোভ হয়েছে এবং বিচ্ছিন্নভাবে এখনও বিক্ষোভ চলছে।

বিক্ষোভ দমনে জান্তা সরকার শক্তি প্রয়োগ করছে। যে কারণে দেশটির রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল হয়ে আছে।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, মিয়ানমারে জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোলীন হাইজার ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় জোর দেবেন।

তবে জান্তার শীর্ষ নেতা কিংবা সু চির সঙ্গে তিনি দেখা করবেন কি না, এ বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি।

সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হাইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব। এর আগে এই পদে ছিলেন সুইস কূটনীতিক শ্রেনার বার্গেনার। তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’-এর ব্যাপারে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাই মিয়ানমার গণমাধ্যমে তিনি ব্যাপক সমালোচিত হন এবং জান্তা তাকে মিয়ানমার সফর করতে দেয়নি।

গত বছর ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সু চি ও তার দলের অন্য নেতাদের গ্রেপ্তার করে চলছে কথিত বিচার। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক করতে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষ এশীয় ১০ দেশের জোট আসিয়ানের কোনো চেষ্টা এখন পর্যন্ত কাজে আসেনি। এর মধ্যে ওই দেশ সফরে গেছেন জাতিসংঘের বিশেষ দূত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অস্থিতিশীল পরিস্থিতির’ মধ্যে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত

আপডেট সময় ০১:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২