ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ২৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সিরিয়ার সীমান্ত পোস্টে তুরস্কের বিমান হামলায় ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই যোদ্ধা। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির একাধিক সীমান্ত পোস্টে তুর্কি সামরিক বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার সরকারি চৌকিতে তুরস্কের বিমান হামলায় ২৫ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতরা সিরিয়ার সরকার বা কুর্দি বাহিনীর সঙ্গে যুক্ত কিনা তা উল্লেখ করা হয়নি।

অন্যদিকে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুর্কি অভিযানে নিহতদের মধ্যে অন্তত তিনজন সিরীয় সৈন্য রয়েছে এবং আরও ছয়জন আহত হয়েছেন।

সানা বলেছে, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পরিচালিত একটি সামরিক ফাঁড়িতে যে কোনো আক্রমণের প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।’

এএফপি বলছে, তুর্কি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষ চলছে এবং মঙ্গলবার সিরীয় সীমান্তবর্তী কুর্দিনিয়ন্ত্রিত শহর কোবানের কাছে এ হামলা চালানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুর্দি বাহিনীও তুরস্কের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে, এতে একজন সেনা নিহত হয়েছেন।

সিরিয়ার অভ্যন্তরে আঙ্কারার প্রতিশোধমূলক আক্রমণে ‘১৩ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে’, উল্লেখ করে তুরস্কের ওই মন্ত্রণালয় আরও বলেছে, এ অঞ্চলে অভিযান চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় তুরস্কের বিমান হামলা, নিহত ২৫

আপডেট সময় ১২:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২