ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার হাতে ছেলে খুন!

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহীর চারঘাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম। তিনি চারঘাট উপজেলার সাদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুই স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলেমেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে সকালে পাটক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতে থাকা পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে কোপা দেন আব্দুল কুদ্দুস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

চারঘাট থানার ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাবার হাতে ছেলে খুন!

আপডেট সময় ০৬:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২