ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করছে রুশ বাহিনী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, সোমবার দেশটির পূর্বাঞ্চলের দোনবাস অঞ্চলে রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে।

এ ছাড়া দক্ষিণ ইউক্রেনের খেরসন ও মিকোলায়েভ শহরের আশপাশে গোলাবর্ষণ করা হয়েছে বলে জানানো হয়। খবর ভয়েস অব আমেরিকার।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দেওয়া এই খবরে, জাপোরিঝিয়ার পূর্ব ও দক্ষিণ দিকের শহরগুলোতে ট্যাংক ও বিমান হামলা চালানোর কথাও উল্লেখ করা হয়।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছু দিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে রুশ জনগণের প্রতি আহ্বান জানান, যাতে তারা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু করা এই যুদ্ধটির বিরোধিতা করেন। জেলেনস্কি বলেন, যেসব রুশ নাগরিক যুদ্ধ নিয়ে নীরব আছেন, তারাও এই যুদ্ধকে সমর্থন করছেন। রুশ ভ্রমণকারীদের জন্য ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার প্রতিও সমর্থন জানান জেলেনস্কি।

এদিকে জাতিসংঘের ভাড়া করা একটি জাহাজ ইউক্রেন থেকে ২৩ হাজার টন গম নিয়ে রোববার ইথিওপিয়ার উদ্দেশে ছেড়ে গেছে।

এটিই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে প্রথম শস্য রপ্তানি, যা দুর্ভিক্ষের মুখোমুখি থাকা কোনো দেশের উদ্দেশে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করছে রুশ বাহিনী

আপডেট সময় ০১:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২