ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল বিক্রির মুনাফায় ভাসছে সৌদি আরব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউক্রেনে অভিযানের প্রেক্ষিতে রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিতে শুরু করে পশ্চিমা দেশগুলো। কোনো কোনো দেশ রশিয়া থেকে জ্বালানি আমদানি সীমিত করে দেয়। সেই প্রেক্ষিতে জ্বালানির বিকল্প দেশের খোঁজে নামে জ্বালানিখাতের আমদানিনির্ভর দেশগুলো। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়েও বেড়ে যায়।

বৈশ্বিক এমন অস্থিরতার মধ্যে বড় মুনাফা হয়েছে সৌদি আরবের। দেশটির বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফা করেছে ৪৮.৪ বিলিয়ন ডলার, মুনাফা বৃদ্ধির হার ৯০ শতাংশ। তালিকাভুক্তির তিন বছরে এবারই এত বেশি মুনাফা হয়েছে আরামকোর। বিশাল পরিমাণ মুনাফা অর্জনের মাধ্যমে আরামকো নিজেই নিজের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। এখনো বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম স্থিতিশীল হয়নি। প্রায় প্রতিদিনই জ্বালানির দাম উঠানামা করছে। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম রপ্তানিকারক দেশ। কিন্তু রাশিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপের অংশ হিসেবে দেশটির ওপর থেকে নির্ভরতা কমাতে চায় পশ্চিমারা। অনেক দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে পড়ার ভয়ে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করছে না। এই পরিস্থিতিতে আরামকো চাহিদা অনুযায়ী সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেল বিক্রির মুনাফায় ভাসছে সৌদি আরব

আপডেট সময় ১২:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২