ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ষ্ঠ শ্রেণির চাচাত বোনকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের বোয়ালমারীতে এক চাচাতো ভাই তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া চাচাত বোনকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা করেছে বলে জানা গেছে। নিহত ওই স্কুল ছাত্রীর নাম ফারিহা খানম (১২)। সে স্থানীয় নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং উপজেলার রূপাপাত ইউনিয়নের ইচাডাঙ্গা গ্রামের মোক্তার হোসেনের পাঁচ মেয়ের মধ্যে চতুর্থ।

জানা যায়, রবিবার বিকালে ফারিহার চাচাতো ভাই মানোয়ার সিকদারের ছেলে রাসেল সিকদার (১৮) তার চাচাত চাচা মোক্তার হোসেনের মুদি দোকান থেকে দেড়শ টাকার দ্রব্য বাকিতে ক্রয় করে। সন্ধ্যায় রাসেল বাড়ি গিয়ে ফারিহাকে ডেকে ওই বাকি টাকা নিয়ে যেতে বলে। ফারিহা সরল মনে টাকা আনতে গেলে চাচাত ভাই রাসেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণ শেষে গলা টিপে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে অনেক খোঁজাখুঁজির পর রাসেলদের বাথরুম থেকে ফারিহাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রতিবেশীরা জানান, রাসেল উচ্ছৃংখল প্রকৃতির। এর আগে সে একবার পরিবারের অমতে বিয়ে করলে সে বিয়ে টেকেনি। রাসেল ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। তার বাবা-মাও ঢাকায় থাকেন। একমাত্র ছেলে উচ্ছৃঙ্খল হওয়ায় বাবা-মায়ের সঙ্গে তার সম্পর্ক নেই।

এ ব্যাপারে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমন কর বলেন, এ ঘটনায় অভিযান চলছে। নিহতের পরিবার এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ষ্ঠ শ্রেণির চাচাত বোনকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা

আপডেট সময় ১১:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২