ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায় আপনি অমলিন বঙ্গবন্ধু: জয়া

আকাশ বিনোদন ডেস্ক :

আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের অধিকাংশ সদস্যসহ অত্যন্ত নির্মমভাবে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য। শোকের এই দিনে সেই মহান নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি।

জাতির জনককে শ্রদ্ধা জানাচ্ছেন বিনোদন অঙ্গণের তারকারাও। সেই তালিকায় আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও। তার কাছে বঙ্গবন্ধু মানে এক শক্তি, অনুপ্রেরণার উৎস।

জয়া ফেসবুকে লিখেছেন, ‘আমার অন্তরের মধ্যে যে বাংলাদেশ সব সময় জেগে থাকে, তার দেহ, মন জুড়ে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে প্রতিধ্বনিত বঙ্গবন্ধুর নাম। শোক নয়, শক্তি হয়ে রয়ে যায় জাতির জনক শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবসে চির অম্লান বঙ্গবন্ধুকে জানাই আমার শ্রদ্ধাঞ্জলী। চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায়, দিন বদলের স্বপ্নে আপনি অমলিন বঙ্গবন্ধু।’

বঙ্গবন্ধুর ছবিসহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি দিয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। ওই পোস্টের নিচে জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জয়ার অসংখ্য অনুরাগী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চেতনায়, বিপ্লবে, অনুপ্রেরণায় আপনি অমলিন বঙ্গবন্ধু: জয়া

আপডেট সময় ১০:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২