ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘যাকে ইচ্ছা ভালোবাসার, মন মতো পোশাক পরার স্বাধীনতা যেন পাই’

আকাশ বিনোদন ডেস্ক : 

শুরু থেকেই বিতর্ক, সমালোচনার আতঙ্কে মুখে কুলুপ না এঁটে মিমি নিজের কথা বলেছেন। নিজের মতো করে ছক ভেঙেছেন বারবার। অভিনেত্রীদের যোগ্য সম্মান বা পারিশ্রমিকের জন্য লড়াই হোক বা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ— সব ক্ষেত্রেই তিনি সরব।

মিমি চক্রবর্তীর কাছে স্বাধীনতার অর্থ কী? স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সে কথাই জানিয়ে দিলেন সংসাদ সদস্য ও টালিউড অভিনেত্রী।

সোমবার ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করেন মিমি। সেখানেই নিজের সব বক্তব্য রেখেছেন তিনি। বললেন, আশা করি, আমরা সকলে যেন প্রত্যেক দিন প্রকৃত অর্থে স্বাধীনতা খুঁজে পাই। নিজেদের কথা বলার স্বাধীনতা যেন পাই। যাকে ইচ্ছা ভালোবাসার, মনের মতো নিজেকে গড়ে তোলার স্বাধীনতাও যেন পাই।

শুরু থেকেই বিতর্ক, সমালোচনার আতঙ্কে মুখে কুলুপ না এঁটে মিমি নিজের কথা বলেছেন। নিজের মতো করে ছক ভেঙেছেন বারবার। অভিনেত্রীদের যোগ্য সম্মান বা পারিশ্রমিকের জন্য লড়াই হোক বা লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ— সব ক্ষেত্রেই তিনি সরব। স্বাধীনতা দিবসে ভেদাভেদহীন এক সমাজের স্বপ্ন দেখেছেন সাংসদ-অভিনেত্রী। যেখানে ইচ্ছে মতো পোশাক পরার, নিজের মতো করে দেশকে ভালোবাসা স্বাধীনতা থাকবে। তার কথায়, যা কিছু আমাদের বৈচিত্রের মাঝে ঐক্যকে নষ্ট করতে পারে, সেগুলি থেকেও যেন আমরা স্বাধীনতা পাই।

স্বাধীনতা দিবস উপলক্ষে মিমির এই উদ্যোগের প্রশংসা করেছেন অনুরাগীরা। পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তা দিয়েছেনে অনেকেই। রোববার হাতে তেরঙা নিয়েও লেন্সবন্দি হয়েছিলেন অভিনেত্রী। বিবরণীতে লেখেন, আমাদের দেশ, আমার সম্ভ্রম, আমার গর্ব।

২০১০ সালে ঋতুপর্ণ ঘোষের ‘গানের ওপারের হাত ধরে মিমির অভিনয়ে শুরু হয়। ধারাবাহিকের পর কাজ শুরু করেন বড় পর্দায়। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৯ সালে শুরু হয় তার রাজনৈতিক সফর। একাধারে অভিনেত্রী এবং সাংসদ। দুই দায়িত্বই মন দিয়ে পালন করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘যাকে ইচ্ছা ভালোবাসার, মন মতো পোশাক পরার স্বাধীনতা যেন পাই’

আপডেট সময় ১০:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২