ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের ইটনা সদরে জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই ভাই হৃদয় কর্মকার (২৩) ও বিজয় কর্মকারের (১৫) মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলা খাদ্যগুদাম রোডে হৃদয় অটোহাউসে এ দুর্ঘটনা ঘটে। নিহত সহোদর নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের ছেলে।

জানা যায়, সকাল ৮টার সময় বড় ভাই হৃদয় কর্মকারের ব্যবসা প্রতিষ্ঠান হৃদয় অটোহাউসে ছোট ভাই বিজয় জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে পতাকার স্টিলের খুঁটিসহ বিদ্যুৎস্পর্শ হয়। ভাইকে উদ্ধার করতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পর্শ হয়।

পরে এলাকাবাসী দুই সহোদরকে উদ্ধার করে ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিক দেব তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান বলেন, আমাদের জাতীয় শোক দিবসের দিনে দুই ভাইয়ের মর্মান্তিক এ মৃত্যুতে আমরা উপজেলাবাসী গভীর শোক প্রকাশ করছি।

ইউএনও নাফিসা আক্তার বলেন, এ মৃত্যুতে প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

আপডেট সময় ০৩:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২