ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

র‍্যালিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও দেখালেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসায় উচ্ছ্বসিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে রাশিয়ার তেল কেনায় পশ্চিমারা ভারতের যে সমালোচনা করছে, তার নিন্দাও করেছেন তিনি।

রবিবার পাকিস্তানের লাহোরে এক র‍্যালির আয়োজন করেন ইমরান খান। সেখানে দেখানো হয়, ভারতীয় প্রধানমন্ত্রী এস জয়শঙ্করের ভিডিও। আমেরিকার চাপ উপেক্ষা করে সস্তায় রাশিয়ার তেল কেনার সিদ্ধান্তে অটল থাকায় এ সময় ইমরান তার প্রশংসা করেন।

“ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীনতা অর্জন করে। দিল্লি যদি নিজ জনগণের প্রয়োজন অনুসারে দৃঢ় অবস্থান নিতে পারে; তাহলে তারা কে (পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার) যারা এর থেকে দূরে সরে যাচ্ছে।”
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বক্তব্যে ইমরান খান বলেন, “ওরা (আমেরিকা) ভারতকে হুকুম দিয়েছিল, রাশিয়া থেকে তেল না কিনতে। অথচ ভারত আমেরিকার কৌশলগত মিত্র, যা পাকিস্তান নয়। আসুন দেখি তার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কী জবাব দিয়েছেন।”

এই বলেই জয়শঙ্করের ভিডিও ক্লিপটি চালিয়ে উপস্থিত জনতাকে দেখান ইমরান।

এসময় ভারতের প্রশংসা করে ইমরান আরও বলেন, “জয়শঙ্কর তাদের বলেছেন, তোমরা (এসব বলার) কে? ইউরোপ রাশিয়া থেকে গ্যাস কিনছে, আমাদের জনগণের প্রয়োজন অনুসারে আমরাও কিনব? এটাই একটি স্বাধীন দেশের পরিচয়।”

আমেরিকার কথামতো রাশিয়ার তেল না কেনায় শেহবাজ শরিফ সরকারের নিন্দা করেন ইমরান।

তিনি বলেন, “আমাদের সরকার রাশিয়ার সাথে সস্তায় তেল কেনার আলোচনা করেছিল। কিন্তু এই সরকারের মার্কিন চাপের মুখে না বলার সাহস নেই। অথচ দেশে জ্বালানির দাম আকাশচুম্বী, মানুষও দারিদ্র্যসীমার নিচে। আমি এই দাসত্বের বিরোধী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

র‍্যালিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও দেখালেন ইমরান খান

আপডেট সময় ০১:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২