ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালের সিঁড়িতে পড়েছিল ফুটফুটে নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের সিঁড়িতে পড়েছিল চার দিন বয়সী ফুটফুটে এক (মেয়ে) নবজাতক শিশু। পরে খবর পেয়ে হাসপাতালের ওয়ার্ড বয় শিশুটিকে কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করান।

ঘটনানাটি ঘটেছে রোববার (১৪ আগস্ট) রাত ৮দিকে। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার রাতে হাসপাতালের সিঁড়িতে মানুষের চেঁচামেচি শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে দেখতে পান সিঁড়িতে এক নবজাতক কান্না করছে। লোকজন তাকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় কোলে তুলে নিয়ে শিশু ওয়ার্ডে অজ্ঞাত শিশু হওয়ায় ওয়ার্ড বয়ের নামে ভর্তি করান।

হাসতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তাঁর অক্সিজেন স্বল্পতায় ছিল আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসাসেবা ও ওষুধপত্র লিখে দিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা. ফজলুর হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ আছে, সর্বক্ষণিক তার দেখভাল করার জন্য লোক রাখা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, হাসপাতালে এক অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে কাউকে এখনো শনাক্ত করা যায়নি হাসপাতালের সিসি ফুটেজ দেখে শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসপাতালের সিঁড়িতে পড়েছিল ফুটফুটে নবজাতক

আপডেট সময় ১২:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২