ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনের ক্ষোভের মধ্যেই হঠাৎ তাইওয়ান সফরে মার্কিন প্রতিনিধি দল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অঘোষিত সফরে রোববার তাইওয়ান পৌঁছেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল। তাইপে অবস্থিত ওয়াশিংটনের ডি ফ্যাক্টো দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে এর আগে তাইওয়ানে অবস্থিত আমেরিকান ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, সিনেটর এড মার্কি (ডি-এমএ),জন গারামেন্ডি (ডি-সিএ),অ্যালান লোভেন্থাল (ডি-সিএ),ডন বেয়ার (ডি-ভিএ) ও কোলম্যান রাডওয়াগেন (আর-এএস)ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বৃহত্তর সফরের অংশ হিসেবে ১৪ ও ১৫ আগস্ট তাইওয়ান সফর করবেন।

সফরকালে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ, গ্লোবাল সাপ্লাই চেইন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য গুরুত্বপূর্ণ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাইওয়ানের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

এই সফর তাইওয়ান ও ওয়াশিংটনের মধ্যকার উষ্ণ সম্পর্কের আরেকটি নিদর্শন বলে জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২ আগস্ট ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে।

তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের ক্ষোভের মধ্যেই হঠাৎ তাইওয়ান সফরে মার্কিন প্রতিনিধি দল

আপডেট সময় ১০:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২