ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার বাথরুমে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের একটি মাদ্রাসার বাথরুম থেকে মোহাম্মদ আলী (১০) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের কাউতলীর ইব্রাহিমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে রবিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী কাউতলী এলাকার কাউছার মিয়ার ছেলে। সকালে পড়া না পারায় হেফজ বিভাগের শিক্ষক হুসাইন আহমেদ তাকে বেত্রাঘাত করেছিলেন বলে অন্য শিক্ষার্থীরা জানায়।

এ ঘটনায় শিক্ষক হুসাইনকে আটক করেছে পুলিশ।

নিহত ছাত্রের বাবা কাউছার মিয়া বলেন, প্রত্যেক দিন দুপুরে খাবার খেতে মোহাম্মদ আলী বাড়ি আসে। রবিবার না আসায় মাদ্রাসায় খাবার দিতে গেলে শিক্ষকরা অস্থিরতা দেখান। দীর্ঘক্ষণ অফিসে বসিয়ে রাখেন। অধৈর্য হয়ে রাগারাগি শুরু করলে তারা বাথরুমের সামনে নিয়ে গিয়ে বলেন- আপনার ছেলে এখানে আছে। পরে বাথরুমের ভেন্টিলেটরে গলায় গামছা পেঁচানো ছেলেকে পাই। তার পা ফ্লোরে লাগানো ছিল।

শিক্ষক হুসাইন আহমেদ বলেন, ক্লাসে পড়া না পারায় সকালে আমি মোহাম্মদ আলীকে বেত্রাঘাত করি। পরে বিষয়টি বুঝিয়ে বলি এবং তার বাবাকেও অবহিত করি। দুপুরে বাথরুমে তার লাশ পেয়ে হতভম্ব হয়ে যাই। আমি হত্যা করে থাকলে সিসি ক্যামেরার ফুটেজে ধরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক মাদ্রাসাশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার বাথরুমে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ১০:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২