ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হৃত্বিক রোশনকে বয়কটের ডাক!

আকাশ বিনোদন ডেস্ক :  

হৃত্বিক রোশনকে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। অভিনয়ের পাশাপাশি তার অসাধারণ নাচ, দৈহিক ফিগার- সবেতে মুগ্ধ আট থেকে আশি। অসংখ্য ভক্ত এই অভিনেতার। সেই হৃত্বিক রোশনকেই নাকি বয়কটের ডাক দেওয়া হয়েছে! কিন্তু কেন?

ঘটনা হচ্ছে, গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। এই চবিতে ভারতীয় সেনাবাহিনীকে ছোট করা হয়েছে এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে অভিযোগে বিভিন্ন জায়গায় ছবিটি বয়কট করা হয়েছে।

সেই ছবিরই প্রশংসা করেছেন হৃত্বিক রোশন। তারই জেরে টুইটারে হৃত্বিককেও বয়কটের ডাক দেওয়া হয়েছে।

আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ নির্মিত হয়েছে হলিউডের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের অনুকরণে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। তার অন্যতম কারণ সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।

কিন্তু ইতোমধ্যে স্পেশাল স্ক্রিনিংয়ে ‘লাল সিং চাড্ডা’ দেখে আমির খান ও কারিনার প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারা। তবে ব্যতিক্রম হৃত্বিক। স্ক্রিনিংয়ে নয়, বরং সময় বের করে মুম্বাইয়ের এক সিনেমা হলে লাল সিং চাড্ডা দেখেছেন হৃত্বিক।

সিনেমাহলের বাইরেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন অভিনেতা। এর জেরেই এবার বয়কট গ্যাঙের নিশানায় হৃত্বিক। ইতোমধ্যে টুইটারে তার ছবি ‘বিক্রম বেদ’ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। লাল সিং চাড্ডা দেখে টুইটারেই ছবির রিভিউ দেন অভিনেতা।

তিনি লিখেছেন, ‘সবেমাত্র ‘লাল সিং চাড্ডা’ দেখলাম। হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ছবি। ছবির ভালো ও খারাপ সরিয়ে রেখে এই ছবি অনবদ্য। এই অসাধারণ ছবি মিস করো না। এখনি যান এবং দেখুন। খুবই সুন্দর ছবি’।

এর ঘণ্টা খানেকের মধ্যেই টুইটার ভরে ওঠে বয়কট টুইটে। হৃত্বিকের ছবি ‘বিক্রম বেদ’ বয়কটের ডাক দিয়েছে টুইটার ব্যবহারকারীরা। এই ছবিতে সাইফ আলি খানও রয়েছেন। জনপ্রিয় তামিল অ্যাকশন থ্রিলার বিক্রম বেদের হিন্দি রিমেক হতে চলেছে এই ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হৃত্বিক রোশনকে বয়কটের ডাক!

আপডেট সময় ০৯:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২