ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্লাসে গিয়ে স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি, যুবকের কারাদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে গিয়ে স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি ও উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জের শাহজাদপুরে হাফিজুল ইসলাম (২২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম উপজেলার সড়াতৈল দক্ষিণপাড়ার মো. বাবু মিয়ার ছেলে। এর আগে দুপুরের দিকে উপজেলার একটি স্কুলের শ্রেণিকক্ষে (ক্লাসরুম) ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় ও হাত ধরে টানাটানি করায় হাফিজুলকে আটক করা হয়।

ওই শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ হাসান অনিক বলেন, দুপুরে ক্লাসরুমে ঢুকে এক স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি করেন হাফিজুল। পরে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক তাকে আটক করেন। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দিই। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড দেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানায়, শাহজাদুপরের এনায়েতপুর ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাঝে মধ্যেই এ ধরনের যৌন হয়রানির ঘটনা ঘটে। তবে অভিভাবকরা মান-সম্মানের ভয়ে সেগুলো সামনে আনতে চান না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্লাসে গিয়ে স্কুলছাত্রীর হাত ধরে টানাটানি, যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০৯:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২