ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহরে জরুরী অবতরণের সময় বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে একজন আহত হয়। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, বিকেলে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বেসরকারি কোম্পানির হেলিকপ্টার দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি ধানের খোলায় জরুরী অবতরণের চেষ্টা করে। এ সময় তাড়াহুড়ো করে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারের দু’টি পাখা, প্রপেলর ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হেলিকপ্টারে থাকা পাইলটসহ ৫ জন যাত্রীকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বায়োজিদ উল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারে থাকা পাঁচ যাত্রীর মধ্যে রুবেল হোসেন (২৭) নামের একজন যাত্রী শুধুমাত্র আঙ্গুলে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সন্ধ্যা সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত হোলকপ্টারটি চাটমোহর পল্লী বিদ্যুৎ সমিতি অফিস সংলগ্ন ধানের খোলায় পড়ে ছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনায় হেলিকপ্টার বিধ্বস্ত

আপডেট সময় ১২:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭