ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যেকোনো সময় রাশিয়া-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হতে পারে: কিসিঞ্জার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

রাশিয়া ও যুক্তরাষ্ট্র যেকোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এমনকি বেইজিংয়ের সঙ্গেও ওয়াশিংটনের যুদ্ধ বাঁধতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কিসিঞ্জার এসব মন্তব্য করেন বলে রোববার রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেন, আমরা রাশিয়া এবং চীনের সাথে যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি। কীভাবে শেষ হতে হবে বা কী হতে চলেছে সে সম্পর্কে কোনো ধারণা ছাড়াই এই সমস্যাগুলো আমরাই আংশিকভাবে তৈরি করেছি।

এর আগে ইউক্রেন যুদ্ধ নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে কিসিঞ্জার বলেছিলেন, ইউক্রেনের অধিকাংশ মানুষই চার মাসে প্রবেশ করা এই যুদ্ধের বিরুদ্ধে।

এ সময় কিসিঞ্জার ইউক্রেনে রাশিয়ার জন্য বিব্রতকর পরাজয় না চাওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এতে ইউরোপের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার অবনতি ঘটাতে পারে।

তিনি আরও বলেছিলেন, পশ্চিমা দেশগুলোর ইউরোপের প্রতি রাশিয়ার গুরুত্বের কথা মনে রাখা উচিত এবং ‘মুহুর্তের মোহে’ ভেসে যাওয়া উচিত নয়। এ সময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘পূর্বতন স্থিতাবস্থা (স্ট্যাটাস ক্যু)’ আগের অবস্থায় ফিরে যেতে আলোচনায় বসার জন্য ইউক্রেনকে চাপ দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন কিসিঞ্জার।

তবে কিছুদিন পরই সেই অবস্থান থেকে সরে এসে তিনি বলেছিলেন, ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া উচিত নয়। কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং কোন পরিস্থিতি আলোচনার জন্য নয় সে সম্পর্কে পশ্চিমাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো সময় রাশিয়া-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হতে পারে: কিসিঞ্জার

আপডেট সময় ০৬:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২