ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোনকে কুপিয়ে জখমের ঘটনায় ভাইসহ গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের টঙ্গী উত্তর আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বোনকে কুপিয়ে জখমের ঘটনায় ভাইসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজা ওরফে ডিশ রাজা (৩৮) ও তার ভাতিজা তানভীর ওরফে টিকে কিং (২০)।

পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার দুপুরে রাজা এবং তানভীর বেদম মারধর ও দা দিয়ে কুপিয়ে জহুরা বেগমকে জখম করে। পরে শুক্রবার রাতে জহুরা বাদী হয়ে রাজা ও তানভীরকে আসামি করে থানায় একটি মামলা করেন। শনিবার দুপুরে অভিযান চালিয়ে রাজা ও তানভীরকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসী অভিযোগ করে জানান, রাজা তার ডিশ ব্যবসা টিকিয়ে রাখার জন্য ভাতিজা তানভীর ওরফে টিকে কিংকে দিয়ে উত্তর আউচপাড়া, পাঞ্জু খাঁ-রোড, মরা পুকুরপাড়, ১০ তলা সামছুউদ্দিনের কারখানা এলাকায়, খাঁ-পাড়া দীঘিরপাড়, সাঈদ খাঁ মার্কেট, মোল্লাবাড়ি এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে তোলেন।

টিকে কিং নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারি, ইভটিজিং, ছিনতাই, উচ্চশব্দে হোন্ডা মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। তাদের ভয়ে এলাকার কেউ কিছু বলতে সাহস পান না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাদের গাজীপুর আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বোনকে কুপিয়ে জখমের ঘটনায় ভাইসহ গ্রেফতার ২

আপডেট সময় ১০:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২