ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একাই ৯ আসনে নির্বাচনে যাচ্ছেন ইমরান খান!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের জাতীয় পরিষদে খালি হওয়া আসন মারদান, চরসাদ্দা, পেশোয়ার, কুররাম, ফয়সালাবাদ, নানকানা, মালির, কোরাঙ্গি ও করাচি দক্ষিণে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নয়টি আসনে পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) হয়ে একাই লড়বেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

জিও নিউজ’র খবরে বলা হয়েছে, নয় আসনে কখনই একক প্রার্থী নির্বাচন করেননি। ইমরান যদি সত্যিই নয়টি আসনে একা নির্বাচনে লড়েন, এটি পাকিস্তানের জন্য ইতিহাস সৃষ্টি করবে।

ইতোমধ্যে এ নয়টি আসন থেকে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি শুরু করেছেন ইমরান খান। আগামী ২৫ সেপ্টেম্বর আসনগুলোয় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে পাঞ্জাবের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছে ইমরানের পিটিআই। মারদান, চরসাদ্দা, পেশোয়ার, কুররাম, ফয়সালাবাদ, নানকানা, মালির, কোরাঙ্গি ও করাচি দক্ষিণে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন বর্তমানে আলাদা গুরুত্ব বহন করছে। ক্ষমতাসীনদের জন্যও এটি বড় পরীক্ষা।

পাকিস্তানে নির্বাচনে লড়তে একজন প্রার্থীর জন্য আসন নির্ধারণে বিধিনিষেধ নেই। তাই একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচন করতে পারেন। তবে, নির্বাচিত প্রার্থী একসঙ্গে সবগুলো আসন নিজের দখলে রাখতে পারেন না।

ইমরান যদি সবগুলোতেই জিতে যান, একটি আসর রেখে বাকিগুলোয় ফের নির্বাচন করতে হবে কমিশনকে। এ ক্ষেত্রে মাত্র ৬০ দিনের সময় পাবে নির্বাচন কমিশন।

অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর গত ১১ এপ্রিল পিটিআই’র ১২৩ নেতা পদত্যাগ করেন। তাদের মধ্যে ১১ জনের পদত্যাগ পত্র গত গত ২৮ জুলাই গ্রহণ করেন স্পিকার। ওই ১১ আসনের মধ্যে দুটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পিটিআই’র দুই প্রতিনিধি এতে নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একাই ৯ আসনে নির্বাচনে যাচ্ছেন ইমরান খান!

আপডেট সময় ০৯:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২