ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

শিশুমৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করবো: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে সব নবজাতক সময়ের আগে জন্মগ্রহণ করে বা বিভিন্ন রোগ ও অল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা লাগে। আর সেই ব্যবস্থাই হলো নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু)।

স্ক্যানুতে শিশুকে রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী শিশুকে চিকিৎসা দেওয়া হয়। এতে করে শিশুটির জীবন রক্ষা পায়। আমরা শিশুমৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করবো।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতি হাজারে প্রায় ৩২ জন শিশুর মৃত্যু হয়। আমাদের এসডিজিতে আনতে হলে ১২তে নামাতে হবে। সেই লক্ষ্যে মানিকগঞ্জে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিট (স্ক্যানু) স্থাপন করা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে ৫০টি হাসপাতালে স্ক্যানু স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা হাসপাতালে স্ক্যানু স্থাপন করা হবে। যার মাধ্যমে শিশুমৃত্যুর হার কমে যাবে এবং এসডিজি অর্জন করতে পারবো।

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (এসমসিটিব) প্রফেসর ডা. শাকিল আহম্মেদ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন ও সিভিল সার্জন মোয়োজ্জেম আলী খাঁন চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

শিশুমৃত্যু কমিয়ে এসডিজি অর্জন করবো: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২