ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুবলীগ নেতার পরকীয়া, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

লালমনিরহাটে যে পাঁচ সংবাদ কর্মীর ওপর হামলা চালিয়ে নির্যাতন করা হয়, তারা একটি পরকীয়ার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। হামলার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) লালমনিরহাট সদর থানায় চার নামীয় ও অজ্ঞাত আরও ২১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন যমুনা টেলিভিশনের আহত সাংবাদিক আনিছুর রহমান লাডলা। যদিও এ ঘটনায় পুলিশ এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

এর আগে শুক্রবার (১২ আগস্ট) বিকেলে হামলার শিকার হন যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও ক্যামেরা পারসন আহসান হাবিব, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন, এখন টিভির মাহফুজুল ইসলাম বকুল। সদর উপজেলার পঞ্চগ্রামের আওয়ামী লীগ নেতা ও তার ছেলে এ সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

মামলা সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মণ্ডলের ছোট ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি সুলতান মণ্ডল (৩৮) প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কয়েকদিন আগে সেই গৃহবধূকে নিয়ে নিরুদ্দেশ হন সুলতান মণ্ডল। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

এ ঘটনার তথ্য সংগ্রহে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যান তিন শীর্ষ সংবাদ প্রতিষ্ঠানের ৩ সাংবাদিক। তাদের সঙ্গে ছিলেন ক্যামেরা পারসন আহসান হাবিব। তথ্য সংগ্রহ শেষে সুলতান মণ্ডলের বাড়ির পাশে হঠাৎ তাদের পথরোধ করেন আজিজার রহমান মণ্ডল, তার বড় ছেলে সাহেদ মণ্ডল ও আরও কয়েকজন। এ সময় হাবিবের হাতে থাকা ক্যামেরা নিয়ে ভাংচুর করেন সাহেদ। পরে ক্যামেরার ট্রাইপড দিয়ে প্রথম আলো, যমুনা ও এখন টিভি সাংবাদিকদের এলোপাতাড়ি মারধর করতে শুরু করেন।

ঘটনার পর আহত সাংবাদিকদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে শনিবার ভোরে আহত সাংবাদিক আনিছুর রহমান লাডলা পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান, তার ছেলে সাহেদ ও তার বাকি দুই ভাইয়ের নামে অভিযোগ করেন। এ ঘটনায় অভিযুক্ত করা হয় অজ্ঞাতনামা আও ২১ জনকে।

লালমনিরহাট সদর থানা পুলিশ মামলা পরবর্তীতে অভিযোগটিকে মামলা হিসেবে নিয়ে নথিভুক্ত করে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শুক্রবার বিকেলে হাতীবান্ধা উপজেলায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন দৈনিক আজকের পত্রিকার হাতীবান্ধা প্রতিনিধি রবিউল ইসলাম রবি। জানা গেছে, শুক্রবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তার ধারে সরকারি একটি গাছ কেটে নিয়ে যাচ্ছিলেন সাবেক পুলিশ সদস্য আনোয়ার হোসেন। তার ছবি তোলা ও এ ব্যাপারে সংবাদ সংগ্রহের সময় হামলা হয় রবির ওপর।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। একই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন তারা। এ ছাড়া অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনগুলো।

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতার দাবিতে শনিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে। কালীগঞ্জ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে। এতে জেলার সব সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। তারা গণমাধ্যম সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুবলীগ নেতার পরকীয়া, সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা

আপডেট সময় ০৬:৪৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২