ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিদেশের মাটিতে বসে প্রচুর ষড়যন্ত্র করা হচ্ছে: শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলেছেন, চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। চতুর্দিক শব্দটি আমাদের বুঝতে হবে।

এ একটা লাইনে আমরা টের পাই। শেখ হাসিনা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। বাংলাদেশকে আবার নতুন করে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। বিদেশের মাটিতে বসে প্রচুর ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, পাশের দেশে নয়, একটি ওরিয়েন্টাল দেশের হাসপাতালে বসে রোগী সেজে মিটিং করা হচ্ছে। যারা বাংলাদেশে বসে প্রগতিশীল কথা বলছে, তারা চরম প্রতিক্রিয়াশীলদের সঙ্গে ওখানে বসে মিটিং করছেন। ইউরোপিয়ান কান্ট্রি ও মধ্যপ্রাচ্যের বাংলাদেশি কিছু লোক মিলে ওখানে টাকা কালেকশন করছেন। প্রচুর টাকা, তার মধ্যে একটা অংশের টাকা বাংলাদেশে ঢুকে গেছে। এ টাকাগুলো জোগাড় হচ্ছে ১৬ জুনের মতো বোমা হামলার ঘটনা ঘটানোর জন্য। ভেতরে ও বাইরে। একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। একটা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা হচ্ছে। এমনও হতে পারে তাদের দলের সবাই এটা জানে তা নয়।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ এলজিইডি ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১ থেকে ৪ মাসের মধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র প্রমাণের জন্য প্রচণ্ড গতিতে তারা এমনকি বাইরের দেশ থেকে এসে আশ্রয় নেওয়া কিছু শক্তিকে ব্যবহার করছে। দেশটা অস্থিতিশীল হলে কী আমি একা ক্ষতিগ্রস্ত হব? আমাদের সবার বংশধররা ক্ষতিগ্রস্ত হবেন। শেখ হাসিনাকে আগামীর জন্য দরকার।

শামীম ওসমান বলেন, একের পর এক ধাক্কায় পৃথিবী আজ টালমাটাল। আমি অবাক হই যখন জাতীয় পর্যায়ের রাজনীতিবিদরা বলেন, বাংলাদেশ কিছুদিন পর শ্রীলঙ্কা হয়ে যাবে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কা হয় একজন রাজনীতিবিদ হিসেবে তো খুশি হওয়ার কিছু নেই।

তিনি বলেন, টার্গেট তারাই হয় যারা বোঝে বেশি, যারা প্রতিরোধ করে বেশি। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ অতীতে ভূমিকা রেখেছে, এখনও রাখছে এবং আগামীতেও ব্যাপকভাবে রাখবে। যারা ষড়যন্ত্র করছেন দেশে-বিদেশে এবং ভাবছেন সফল হবেন? তাদের উদ্দেশে বলতে চাই, শয়তান সারাজীবন শয়তানি করে যাবে কিন্তু সে সৃষ্টিকর্তার সঙ্গে পারে না। আপনারাও পারবেন না। কারণ শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। আমরাও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং সামনে খুব কঠিনভাবে জবাব দেওয়া হবে। যতই গর্তে লুকিয়ে যান আর মনে করেন আমাদের সঙ্গেই তো মিলেমিশে আছেন, ছত্রছায়ায় আছেন, যত গভীরেই যান গর্তের ভেতর হাত ঢুকিয়ে বিষাক্ত সাপগুলোকে বের করা হবে, যেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎদের আফসোস করতে না হয়।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, এলজিইডির নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-স্বর্ণ

বিদেশের মাটিতে বসে প্রচুর ষড়যন্ত্র করা হচ্ছে: শামীম ওসমান

আপডেট সময় ০৭:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২