ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ বলেছেন, প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি। আবাসন নির্মাণে জমির সর্বোচ্চ ব্যবহার যাতে নিশ্চিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে রোববার এক বাণীতে তিনি আরো বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম। বর্তমান সরকার সকল নাগরিকের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সবার জন্য বসতি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থ-সামাজিক কাঠামো, জমির অপ্রতুলতা, বর্ধিঞ্চু জনসংখ্যা, নগরায়ন ও শিল্পায়ন বিবেচনায় নগর, শহর, গ্রাম নির্বিশেষে প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি।

ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ইত্যাদি ঝুঁকিপূর্ণ উপাদান মাথায় রেখেই টেকসই গৃহনির্মাণ পরিকল্পনা ও তার বাস্তবায়ন খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। ফলে উন্নত আবাসনের চাহিদাও বাড়ছে। আবাসনের সাথে প্রকৃতির সম্পর্ক খুবই নিবিড়। তাই আবাসন প্রকল্প বাস্তবায়নকালে পরিবেশের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার পাশাপাশি নাগরিকের সামর্থ্যের বিষয়টিও বিবেচনা করতে হবে।

বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘গৃহায়ন নীতিমালা : সাধ্যের আবাস’ যথার্থ হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি দিবসের কমসূচির সফলতা কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

প্রতিটি জনবসতিতে পরিকল্পিত আবাসন এখন সময়ের দাবি: রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০১৭