ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সঞ্চিত অর্থ ফেরত পেতে বৈরুতে ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রধারীর জিম্মি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অস্ত্রধারী এক ব্যক্তি লেবাননের রাজধানী বৈরুতের একটি ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছ, ব্যাংকে আটকে থাকা অর্থ ফেরত পেতে তিনি এমনটি করছেন।

ঘটনা সম্পর্কে অবগত এমন একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অস্ত্রের মুখে জিম্মি করা ওই ব্যক্তি নিজের গায়ে আগুন ধরানোরও হুমকি দিয়েছেন।

খবর অনুসারে, বৈরুতের ব্যস্ততম হামরা জেলায় ফেডারেল ব্যাংকের একটি শাখায় বৃহস্পতিবার প্রবেশ করেন ওই ব্যক্তি। অস্ত্র ও একটি পাত্রে পেট্রল নিয়ে ব্যাংকের ৬ থেকে ৭ জন কর্মকর্তাকে জিম্মি করেন তিনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যাংকে তার ২ লাখ ডলার আটকে আছে। কর্মকর্তারা জানিয়েছেন, সতর্ক করার অংশ হিসেবে ওই ব্যক্তি তিনবার ফাঁকা গুলি ছুড়েছেন। ঘটনাস্থলে তার আপন ভাই এবং নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য উপস্থিত আছেন। তারা তাকে বোঝানোর চেষ্টা করছেন।

লেবাননের বিভিন্ন ব্যাংক সাম্প্রতিক সময়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটির ব্যাংগুলোতে বৈদেশিক মুদ্রা তোলার বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। সে কারণে প্রয়োজন থাকলেও অনেকেই অর্থ উত্তোলন করতে পারেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সঞ্চিত অর্থ ফেরত পেতে বৈরুতে ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রধারীর জিম্মি

আপডেট সময় ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২