ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চীনকে দেবে না আমেরিকা: পেলোসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

চীনা সেনাবাহিনী বলেছে, তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে।

চীন আরও বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা যায়।

তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একিভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলেছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায় তবে বলপ্রয়োগের বিষয়টি বাদ দেবে না; প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি।

এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালীসহ আশপাশের অন্তত ছয়টি এলাকায় সামরিক মহড়া চালায় বেইজিং। তাইওয়ান বেইজিংয়ের এই মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাই্ওয়ান বারবার বলছে, দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চীনকে দেবে না আমেরিকা: পেলোসি

আপডেট সময় ০১:৩৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২