ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাপোরিঝিয়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার উদ্যোগে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গত কিছু দিন ধরে এই পরমাণু স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এ জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করছে। খবর তাসের।

মস্কো চাইছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান ওই পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিস্থিতির প্রকৃত অবস্থা সামনে আনুক। নিরাপত্তা পরিষদের বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। পরমাণু স্থাপনাটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করার বিষয়টি জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউক্রেনের উসকানি সম্পর্কে মানুষের জানা প্রয়োজন রয়েছে।

রাশিয়া বলছে, পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর ইউক্রেন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি সেখানে কামানের গোলাও ছুড়েছে। গত সপ্তাহের সেখানে সর্বশেষ হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

ইউক্রেন উল্টো বলছে রাশিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন আরও বলছে, রাশিয়ার সেনারা এ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জাপোরিঝিয়া পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আপডেট সময় ০১:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২