ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেন যুদ্ধের মূল উসকানিদাতা যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মস্কোয় নিয়োজিত চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই বলেছেন, ইউক্রেনে প্রধান উসকানিদাতা যুক্তরাষ্ট্র। রুশ রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম তাসে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

চীনের রাষ্ট্রদূত ঝাং বলেন, ন্যাটোর সম্প্রসারণ এবং ইইউপন্থীদের সমর্থন রাশিয়ার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। তিনি বলেন, ইউক্রেন সংকটের সূচনাকারী এবং উসকানিদাতা ওয়াশিংটন। একদিকে তারা রাশিয়ার ওপর নজিরবিহীন ব্যাপক নিষেধাজ্ঞা দিচ্ছে অন্যদিকে ইউক্রেনে তারা অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত লক্ষ্য- যুদ্ধ দীর্ঘ করা এবং নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়াকে ধ্বংস এবং নিঃশ্বেষ করে দেওয়া।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, মস্কো এবং বেইজিংয়ের সম্পর্ক ইতিহাসের সর্বোত্তম সময়ে প্রবেশ করেছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরেরও সমালোচনা করেন। ঝাং হানহুই বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা বাঁচিয়ে রাখতে ওয়াশিংটন ইউক্রেন এবং তাইওয়ানে একই কৌশল প্রয়োগ করছে। শক্তিধর দেশগুলোকে যুক্তরাষ্ট্র সংঘাতে লিপ্ত হওয়ার উসকানি দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেন যুদ্ধের মূল উসকানিদাতা যুক্তরাষ্ট্র, অভিযোগ চীনের

আপডেট সময় ১১:০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২