ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিশ্বের শক্তিধর দেশগুলো এখন তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়।

সম্প্রতি কৃষ্ণসাগরের পাশে সূচিতে রুশ অবকাশকেন্দ্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোগান। সেই বৈঠকে পুতিন তুরস্কের ড্রোন খাতে বিনিয়োগে আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানান এরদোগান। খবর আনাদোলুর।

আঙ্কারায় এক জনসভায় বক্তৃতাকালে এরদোগান বলেন, ইরানও তুরস্কের ড্রোন প্রকল্পে অংশীদার হতে চায়।

যুদ্ধক্ষেত্রে বর্তমানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে তুস্কের বায়রাকতার টিবি-২ ড্রোন। শত্রুপক্ষের নিশানায় নির্ভুল আঘাত হানতে জুড়ি নেই এ ড্রোনের।

এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন জানান, গত মাসে ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন। ওই অনুষ্ঠানে এরদোগানও ছিলেন।

সেখানে তিনি এরদোগানকে ওই তুর্কি বাইরাকতার ড্রোন কেনার প্রস্তাব দেন।

২০২০ সালে আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল এ তুর্কি ড্রোন। সেই থেকে এ ড্রোনকে বিশ্বের পরাশক্তিগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়: এরদোগান

আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২