ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্কুলছাত্রের ধর্ষণের শিকার কলেজছাত্রী!

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৭ আগস্ট) এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মামলাটি দায়ের করেন। অভিযুক্ত স্কুল ছাত্রের বাড়ি পূবাইল থানা এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, অভিযুক্ত স্কুল ছাত্রের সঙ্গে একই এলাকার কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার কথা বলে গত ২৯ মে বিকেলে ওই ছাত্রীর বাসায় গিয়ে ফুসলিয়ে শারিরিক সম্পর্ক করে সে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে ওই ছাত্র। একপর্যায়ে ভুক্তভোগী তার প্রেমিক স্কুল ছাত্রকে বিয়ে করতে বললে ওই ছাত্র অপারগতা প্রকাশ করে। পরে বিষয়টি ওই ছাত্রের পরিবারকে জানানো হলে তারাও বিয়ে করাতে রাজি হয়নি।

পরে সেই স্কুল ছাত্রকে আসামি করে থানায় মামলা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুলছাত্রের ধর্ষণের শিকার কলেজছাত্রী!

আপডেট সময় ০২:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২