ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের ধ্বংস ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই, ইরানের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস একটি একমুখী প্রক্রিয়া যা ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

গতকাল শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তিনি ইহুদিবাদীদের কবল থেকে গোটা ফিলিস্তিনি ভূমি মুক্ত করার সংগ্রামের প্রতি ইরানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনকে মুক্ত করা এখন ইরানের জন্য একটি চূড়ান্ত কৌশলে পরিণত হয়েছে।

গাজা উপত্যকায় ইসলামি জিহাদ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হতাহত হওয়ার পর জেনারেল সালামি এসব কথা বলেন। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে জানিয়ে জেনারেল সালামি বলেন, সংগ্রামী ফিলিস্তিনিরা এখন প্রমাণ করেছেন তারা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করত সক্ষম।

আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ফিলিস্তিনিদের মোকাবিলায় ইহুদিবাদী ইসরায়েল দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং তাদের বেপরোয়া আচরণ দখলদারদের দুর্বলতা আরো বেশি স্পষ্ট করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের ধ্বংস ঠেকিয়ে রাখার সাধ্য কারো নেই, ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ১০:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২