ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওহাইওতে ৪ জনকে গুলি করে হত্যা, ‘সশস্ত্র’ ব্যক্তিকে খুঁজছে পুলিশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বন্দুক হামলায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

গত শুক্রবার (৫ আগস্ট) অঙ্গরাজ্যের বাটলার টাউনশিপের একাধিক স্থানে এ হত্যার ঘটনা ঘটে। ডেটনের ঠিক উত্তরে ওহাইও অঙ্গরাজ্যের ছোট ওই শহরে গোলাগুলির ঘটনা ঘটে।

বন্দুক হামলায় নিহতরা হলেন, ক্লাইড নক্স (৮২), ইভা নক্স (৭৮), সারাহ এন্ডারসন (৪১) এবং ১৫ বছরের এক কিশোরী।
বাটলার টাউনশিপ পুলিশ প্রধান জন পোর্টার বলেন, স্টিফেন মার্লো নামে এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি ওই ব্যক্তি সম্ভবত এখনও ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ বলেও উল্লেখ করেছেন তিনি।

বাটলার টাউনশিপ পুলিশ প্রধান বলেছেন, গোলাগুলি ও প্রাণহানির ঘটনার তদন্ত করতে কর্তৃপক্ষকে সহায়তা করছে মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরো (এটিএফ)।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওহাইওতে ৪ জনকে গুলি করে হত্যা, ‘সশস্ত্র’ ব্যক্তিকে খুঁজছে পুলিশ

আপডেট সময় ১২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২