ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিবাহবার্ষিকী উদযাপনে পার্কে, বজ্রপাতে দম্পতিসহ নিহত ৩

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের কাছের একটি পার্কে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ৩ জনের মধ্যে এক দম্পতি রয়েছেন, যারা বিবাহবার্ষিকী উদযাপন করতে ‘লাফায়েত্তি স্কয়্যার’ নামের ছোট পার্কটিতে এসেছিলেন।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বজ্রপাত হয় হোয়াইট হাউসের সংলগ্ন ‘লাফায়েত্তি স্কয়্যার’ পার্কে। এতে ২ নারী ও দুজন পুরুষ গুরুতর আহত হন। ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

শুক্রবার আহত ২ পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। আহত অপর নারীর অবস্থাও সঙ্কটজনক বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন ৭৬ বছর বয়সী জেমস ম্যুয়েলোর এবং তার স্ত্রী ৭৫ বছর বয়সী ডোনা ম্যুয়েলার। এ দম্পতি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উইসকনসিনের জেনসভিল শহরের বাসিন্দা। তারা রাজধানী ওয়াশিংটনে বেড়াতে এসেছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার ছিল এ দম্পতির ৫৬তম বিবাহবার্ষিকী। লাফায়েত্তি স্কয়ারে তারা বিবাহবার্ষিকী উদযাপন করছিলেন। সেসময়ই আচমকা বজ্রপাত ঘটে সেখানে।

এ সময়ে তাদের কাছাকাছি অবস্থান করা অপর এক পুরুষ ও নারীও বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ডোনা ও জেমস মুয়েলার দম্পতির মৃত্যু হয় শুক্রবার দুপুরের দিকে। তারপর সন্ধ্যার দিকে মারা যান ২৯ বছর বয়সী সেই যুবক। তার সঙ্গে থাকা সেই তরুণী এখনও বেঁচে আছেন, তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে লাফায়েত্তি স্কয়্যার পার্কের উপস্থিত লোকজনের অনেকেই পার্কের বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। ম্যুয়েলার দম্পতি এবং সেই তরুণ যুগলও অন্যান্যদের মতো একটি গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ একটি বজ্রপাত সেই গাছটির ওপর আঘাত হানে।

ডেভিড রুট নামের এক প্রত্যক্ষদর্শী মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, এটা (বজ্রপাত) ছিল এক কথায় অবিশ্বাস্য। আমি আমার সারা জীবনে এমন ঘটনা দেখিনি।

এদিকে, এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারিন জিন পিয়েরে এক বিবৃতিতে বলেন, আমরা এই ঘটনায় বিহ্বল। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি, আর যিনি এখনও বেঁচে আছেন— তার জন্য প্রার্থনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিবাহবার্ষিকী উদযাপনে পার্কে, বজ্রপাতে দম্পতিসহ নিহত ৩

আপডেট সময় ০২:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২