ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক মিডিয়ায় হিরো আলম

আকাশ বিনোদন ডেস্ক :

বাংলাদেশের আলোচিত-সমালোচিত ‘ইন্টারনেট সেনসেশন’ হিরো আলমকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। এ সময় হিরো আলমের কাছ থেকে বেসুরো গলায়, বিকৃতভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান না গাইতে মুচলেকা নেওয়া হয়।

বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) ও এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‌‘আমি যদি কথা বলতে বা গান গাইতে না পারি তাহলে এটা অবশ্যই আমার অধিকারের লঙ্ঘন’।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, ‘জীবনে আমার শখ ছিল অভিনেতা হওয়ার। গান গাওয়ার ইচ্ছা আমার ছিল না। আমি জানি আমি ভালো গাইতেও পারি না। কিন্তু ভালো সঙ্গীতশিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাননি। তাদের গান আমি আমার চলচ্চিত্র ও চ্যানেলে ব্যবহার করতে চেয়েছিলাম। কিন্তু তারা দেননি। কেউ দিতে চাইলেও মানা করে দিয়েছেন। কারণ হিরো আলমকে গান দিলে স্ট্যাটাস থাকবে না। তাই বাধ্য হয়েই আমাকে গাইতে হয়েছে’।

এদিকে, হিরো আলমকে ঘিরে আন্তর্জাতিক মিডিয়ার এসব খবরের শিরোনাম ও ফুটেজ নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই রামপুরা থেকে হিরো আলমকে তুলে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রায় ৮ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আন্তর্জাতিক মিডিয়ায় হিরো আলম

আপডেট সময় ০১:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২