ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

কবে আসছে পরীমনির সন্তান? শেষমেশ বলেই দিলেন

আকাশ বিনোদন ডেস্ক : 

তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজের ছোট্ট সংসারে আসছে ছোট্ট সোনামণি। সেই শুভদিনের অপেক্ষায় তারা। অপেক্ষায় তাদের অনুরাগীরাও। সন্তানের আগমনকে সামনে রেখে এরইমধ্যে সমস্ত কেনাকাটা সেরে ফেলেছেন রাজ-পরী। একটা বাচ্চার যা যা লাগে, কিছুই বাদ রাখেননি। ঢাকার সব বড় বড় দোকান ঘুরে এবং অনলাইন থেকে সন্তানের জন্য সেরা জিনিসগুলোই কিনেছেন নায়িকা।

কিন্তু যার জন্য এত আয়োজন, পরিবারের সেই ছোট্ট সদস্য কবে আসবে পৃথিবীর আলোয়? সেই তারিখ অবশেষে জানিয়ে দিয়েছেন পরীমনি। গণমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, ‘মঙ্গলবার রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। চিকিৎসক জানিয়েছেন, আমার সন্তান সুস্থ আছে। আগামী ২৮ আগস্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন তিনি।’

নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি, খালাসহ অনেকেই তার বাসায় এরইমধ্যে চলে এসেছেন বলেও জানান পরীমনি। কিন্তু ছেলে নাকি মেয়ের অভিভাবক হচ্ছেন রাজ ও পরী? এ প্রসঙ্গে নায়িকা জানান, ‘সুযোগ থাকলেও এ ব্যাপারে আমরা কৌতূহল দেখায়নি। ব্যাপারটাকে চমক হিসেবেই রেখেছি। সন্তান যখন পৃথিবীতে আসবে, তখনকার জানাটাই আনন্দের হবে।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সে খবর প্রকাশ করেন ফেসবুকে। সে সময়ই পরীমনি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। এর কয়েকদিন পর পরীমনির বনানীর বাসায় ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হয়। গত বছর ‘গুণিন’ ছবিতে একসঙ্গে কাজ করতে সম্পর্কে জড়ান রাজ-পরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কবে আসছে পরীমনির সন্তান? শেষমেশ বলেই দিলেন

আপডেট সময় ১১:২০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২