ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

একটি মিছিল নিয়ে ভারতের জাতীয় সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার বিজয় চক পৌঁছনোর আগেই তাদের আটক করা হয়।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং খাদ্যপণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু করেছে বিরোধী দল কংগ্রেস।

এ সময় সংসদ সদস্যদের একটি মিছিল নিয়ে জাতীয় সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। এদিন সংসদ ভবন চত্বরে সনিয়া গান্ধীকেও বিক্ষোভ দেখাতে দেখা যায়।

ভারতজুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমেছে কংগ্রেস। রাজধানী দিল্লিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কংগ্রেসকর্মীরা। প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে কংগ্রেস নেতাকর্মীদের। কংগ্রেস সংসদ সদস্যদের কয়েকজনকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভে কংগ্রেস এমপিরা কালো পোশাক পরে যোগ দিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আপডেট সময় ০৩:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২