ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাংকিপক্স নিয়ে গোটা আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মাংকিপক্স নিয়ে পুরো আমেরিকায় স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন সরকার। দেশটিতে এ পর্যন্ত ছয় হাজার ৬০০ ব্যক্তি মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।

মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী জ্যাভিয়ার বেসারা বৃহস্পতিবার এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, “এই ভাইরাসকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা মাংকিপক্সকে বিশেষ গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং এই ভাইরাস মোকাবেলায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে প্রতিটি মার্কিন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।”

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত যত রোগী শনাক্ত করা হয়েছে তার প্রায় এক-চতুর্থাংশ নিউইয়র্ক অঙ্গরাজ্যের। সেখানে গত সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপরেই রয়েছে ক্যালিফোর্নিয়া এবং ইলিনয় অঙ্গরাজ্য। এ দুই অঙ্গরাজ্যে সোমবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়েই এই ভাইরাসকে যদি নির্মূল করতে হয় তাহলে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাংকিপক্স নিয়ে গোটা আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা

আপডেট সময় ১২:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২