ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কলকাতায় প্রসেনজিতের সঙ্গে উচ্ছ্বসিত সিয়াম

আকাশ বিনোদন ডেস্ক :

সিনেমার পোস্ট প্রডাকশনের জন্য সম্প্রতি কলকাতায় গিয়েছেন বাংলাদেশি তারকা সিয়াম আহমেদ। সেখানে গিয়ে প্রসেনজিৎর সঙ্গে প্রেমবন্দি হন। ওই স্থিরচিত্রে শ্রাবন্তী ও আয়ুষী তালুকদারও ছিল।

সিয়াম বলেন, আমি খুবই এক্সাইটেড যে বুম্বা দার (প্রসেনজিৎ) সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। দারুণ কিছু মুহূর্ত কাটল একসঙ্গে। আমার পরিবারের সদস্যরাও প্রসেনজিৎকে বেশ পছন্দ করেন।

সিয়ামের ভাষ্য- বুম্বা দা আমার আম্মুর ভীষণ পছন্দের একজন মানুষ। আর তার সঙ্গে একই ছবিতে কাজ করব, এতে আম্মুও অনেক খুশি। এমন একজন কিংবদন্তির সঙ্গে কাজ করব, অনেক কিছু শেখার জন্য মুখিয়ে আছি।

জানা গেছে, ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সায়ন্তন ঘোষাল ছবিটি পরিচালনা করবেন। লন্ডনে এই ছবিটির পুরো শুটিং হবে। গল্পের প্রেক্ষাপটও সেই শহরটি। সিনেমাতে প্রসেনজিৎ লন্ডনের একজন ব্যবসায়ী ও তার স্ত্রী হলেন শ্রাবন্তী। দুজনের বয়সের ব্যবধান রয়েছে। সিনেমায় আয়ুষীকে কাজ করতে দেখা যাবে প্রসেনজিতের অফিসে। তাদের নিয়েই সংকট। এতে যুক্ত হবেন সিয়াম।

এদিকে সিয়ামের হাতে এখনো বেশ কয়েকটি সিনেমা। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে এই নায়ক অভিনীত অপারেশন সুন্দরবন, দামাল, অন্তর্জাল, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। কাজ করছেন আরও কয়েকটি নতুন ছবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতায় প্রসেনজিতের সঙ্গে উচ্ছ্বসিত সিয়াম

আপডেট সময় ১১:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২