ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

আকাশ জাতীয় ডেস্ক: 

ইরানের সঙ্গে ভিয়েনায় আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ সপ্তাহেই ভিয়েনায় মিলিত হবেন দেশ দুটির কর্মকর্তারা।

বুধবার নাম প্রকাশ না করার শর্তে উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের। দুই দেশের কর্মকর্তারাই অবশ্য বলছেন, আলোচনায় এখনই ব্যাপক অগ্রগতি হবে, এমনটি তারা আশা করছেন না।

ভিয়েনায় যাওয়ার আগে টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন ইরানের প্রধান আলোচক আলী বাঘেরি কানি। তিনি বলেন, চুক্তিটি বাঁচানোর বল এখন ওয়াশিংটনের কোর্টে। যুক্তরাষ্ট্রকে তিনি পরিপক্বতা দেখানো এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আলী বাঘেরি কানি বলেন, চুক্তি বাঁচানোর দায়িত্ব তাদের ওপরই বর্তায়, যারা এটি লঙ্ঘন করেছে এবং অশুভ উত্তরাধিকার (ট্রাম্প প্রশাসন) থেকে দূরে থাকতে ব্যর্থ হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, তেহরান চুক্তিটি পুনরুদ্ধারের জন্য সরল বিশ্বাসে আলোচনা করছে। তবে ইরানকে চুক্তির অর্থনৈতিক সুবিধা পাওয়ার গ্যারান্টি দিতে ব্যর্থতার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন।

রাষ্ট্রদূত মাজিদ তাখত রাভাঞ্চি বলেন, যখন যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নেবে, তখন ইরানও তার পরমাণু সংক্রান্ত পদক্ষেপের সম্পূর্ণ বাস্তবায়ন পুনরায় শুরু করবে।

যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক বিশেষ দূত রব ম্যালি বলেছেন, তিনি ভিয়েনায় যাচ্ছেন। তবে এই আলোচনা থেকে বড় ধরনের কোনো অগ্রগতি তিনি আশা করছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৫:১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২