ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফের বাড়ল সোনার দাম, ভরি ৮২ হাজার ছাড়াল

আকাশ জাতীয় ডেস্ক: 

সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম বে‌ড়ে দাঁড়াবে ৮২ হাজার ৩৪৮ টাকা। বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক সপ্তাহ আগে (২৯ জুলাই) সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তার দুই দিনে আগেও (২৭ জুলাই কার্যকর) বাড়ানো হয় সোনার দাম। এ নিয়ে আট দিনের মধ্যে তিন বার বাড়ল স্বর্ণের দাম।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৮২ হাজার ৩৪৮ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ৭৮ হাজার ৬১৫ টাকা। ১৮ ক্যারেটের সোনা ভরিতে ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ৬৭ হাজার ৪১৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫২৫ টাকা বেড়ে হয়েছে ৫৫ হাজার ৬৯৬ টাকা।

সোনার দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের বাড়ল সোনার দাম, ভরি ৮২ হাজার ছাড়াল

আপডেট সময় ১১:৫৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২