ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

আমাদের ভালোবাসা আরো মজবুত হয়েছে: রাজ

আকাশ বিনোদন ডেস্ক :

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে।

ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। বর্তমানে অনাগত সন্তানের অপেক্ষায় রয়েছেন রাজ-পরী।

বিয়ের পর এই তারকা দম্পতির ভালোবাসা নাকি আরো বেড়ে মজবুত হয়েছে। এমন কথাই জানালেন রাজ, একইসঙ্গে পরীর প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বুধবার (০৩ জুলাই) দুজনের একসঙ্গে তোলা একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন রাজ। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন একেবারে বদলে গেছে। যখন আমরা বিয়ে করি এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করি, যেখানে আমাদের ভালোবাসা আরো বেড়েছে ও মজবুত হয়ে উঠেছে। ’

পরীর ধন্যবাদ জানিয়ে রাজ লেখেন, ‘মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি; তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ। ’

রাজের শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি গাড়ির ওপর বসে আছেন রাজ। তার পরনে সাদা শার্ট-প্যান্ট ও বাদামি কটি। অন্যদিকে পরীর পরনে সাদা রঙের গাউন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

আমাদের ভালোবাসা আরো মজবুত হয়েছে: রাজ

আপডেট সময় ০৯:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২