ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বলিউডের দুরাবস্থা নিয়ে মুখ খুললেন আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

চলতি বছরটা খারাপ যাচ্ছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির। একের পর এক সিনেমা ফ্লপ। বড় বড় তারকারাও বাঁচাতে পারেনি তাদের সিনেমা। সেই তারকাদের তালিকায় আছেন অক্ষয় কুমার, জন আব্রাহাম, কঙ্গনা রানাওয়াত, রণবীর কাপুর। বলিউডের এই দুরাবস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আলিয়া ভাট।

এই নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমা ভালোই ব্যবসা করেছে। দর্শকদের মনে জায়গাও করেছে। এক সাক্ষাৎকারে আলিয়া বললেন, বর্তমান সময়ে একমাত্র সিনেমার বিষয়বস্তুই বক্স অফিসে টাকা এনে দিতে পারে। সঙ্গে তার এটাও দাবি তারকা খ্যাতি আসে ভালো সিনেমা থেকে।

আলিয়ার এই মন্তব্য যখন এলো তখন বক্স অফিসে রীতিমতো যুদ্ধ করছে তার স্বামী রণবীর কাপুরের সেনমা ‘শামশেরা’। গোটা বিশ্বব্যপী এ পর্যন্ত মাত্র ৬০ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। যেখানে বাজেট ছিল ১৫০ কোটি টাকারও বেশি।

এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘তারকা বলতে কী বোঝায়? এটা হলো মানুষের ভালোবাসা। তবে এখন আর তারকাদের নাম নিয়ে সিনেমা চলে না। বরং ভালো বিষয়বস্তু পারে দর্শককে সিনেমা হলে টেনে আনতে। সুতরাং স্টারডম আসে দর্শকদের কাছ থেকে। তুমি কী কনটেন্ট পৌঁছে দিচ্ছো তা থেকে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউডের দুরাবস্থা নিয়ে মুখ খুললেন আলিয়া

আপডেট সময় ০৯:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২