ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেনাপোল দিয়ে ভারতে পণ্য রপ্তানি হয়েছে সাড়ে ৪ লাখ মেট্রিক টন

আকাশ জাতীয় ডেস্ক:  

বেনাপোল বন্দর দিয়ে ২০২১-২২ অর্থ বছরে ৪ লাখ ৫১ হাজার ৩৯৫ মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। যা গেল বছরের তুলনা ১ লাখ ৫৪ হাজার ৩৪৪ মেট্রিক টন বেশি।

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, গত ১০ বছর আগেও এ বন্দর দিয়ে কেবল আমদানি বাণিজ্যে গুরুত্ব ছিল। তবে বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়তে থাকে ভারতে। আমদানি হতো এমন অনেক পণ্যই এখন রপ্তানির তালিকায় যুক্ত হয়েছে। এ রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, তৈরি পোশাক, কেমিক্যাল, অ্যাসিড, কাগজ, মাছ, টিস্যু, মেলামাইন, রাইস ব্রান্ড, ও মেহেগনি ফলসহ শতাধিক প্রকারের পণ্য।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুর রহমান জানান, রপ্তানি বৃদ্ধিতে দেশি পণ্যের যেমন কদর বেড়েছে, ঠিক তেমনি এ বন্দর এলাকায় কর্মসংস্থান ও তৈরি হয়েছে। এছাড়া রেলে ভারত থেকে পণ্য আমদানি হলেও রপ্তানির সুযোগ নেই। পণ্য খালাস করে খালি রেল ফিরে যেতে হয় ভারতে। যদি রেলে এসব পণ্য রপ্তানি করা যায় তবে দ্রুত সময়, কম খরচ ও নিরাপদে পণ্য পরিবহনে সাশ্রয়ী হবেন বলে মনে করছেন তিনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, দেশের অর্থনীতিকে সচল রাখতে করোনাকালীনও কাস্টমসের পাশাপাশি বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টা বাণিজ্যসেবা চালু রাখায় বিপুল পরিমাণে রপ্তানি বেড়েছে। আরও দ্রুত যাতে রপ্তানি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করতে পারে এজন্য ভারতীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৩৯৫ মেট্রিক টন। আর ২০২০-২১ অর্থবছরে রপ্তানি পণ্যের পরিমাণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৫০ মেট্রিক টন। যা ২০২১-২২ অর্থ বছরে ১ লাখ ৫৪ হাজার ৩৪৪ মেট্রিক টন পণ্য বেশি রপ্তানি হয়েছে। এবং এ বন্দর দিয়ে রেলপথে ভারতে পণ্য রপ্তানির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোল দিয়ে ভারতে পণ্য রপ্তানি হয়েছে সাড়ে ৪ লাখ মেট্রিক টন

আপডেট সময় ০৭:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২