ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরানকে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনে আবেদন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে পাকিস্তানের নির্বাচন কমিশনে (ইসিপি) আবেদন জমা পড়েছে।

পিটিআই নিষিদ্ধ বিদেশি অনুদান গ্রহণ করেছে মঙ্গলবার নির্বাচন কমিশন রায় দেওয়ার পর আমুন তারাক্কি পার্টির চেয়ারম্যান ফাইক শাহ আবেদনটি করেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ বলেছেন, তিনি চান সরকার ইমরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক।

খবরে বলা হয়ছে, ভুয়া হলফনামা জমা দেওয়ার কারণে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদের আওতায় অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন ফাইক শাহ। সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান যেসব বিশেষ সুযোগ-সুবিধা পেয়েছিলেন তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে নির্বাচন কমিশনে। পিটিআইয়ের চেয়ারম্যান পদ থেকেও ইমরানকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইমরানের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএলএন প্রধান নওয়াজ শরিফ। গতকাল লন্ডনে নিজ বাসভবনে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, আজ প্রমাণ হয়ে গেছে এবং গোটা দেশ জেনে গেছে ইমরান খান দেশের ইতিহাসের সবচেয়ে বড় চোর।

নওয়াজ শরিফ আরও বলেন, ইমরান খান যে উপায়ে বিদেশিদের কাছ থেকে অর্থ নিয়েছেন তাতে প্রমাণ হয় তিনিই সে ব্যক্তি যিনি দেশের অভ্যন্তরে বিদেশি এজেন্ডা নিয়ে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরানকে অযোগ্য ঘোষণা করতে নির্বাচন কমিশনে আবেদন

আপডেট সময় ০৭:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২