ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

প্রিয়াঙ্কার সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গ্রিলস

আকাশ বিনোদন ডেস্ক : 

তারকাদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান বিয়ার গ্রিলস। তার শো ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস, ওটিটির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। এই শোয়ে বিয়ার গ্রিলসের সঙ্গে একাধিকবার দেখা গেছে বলিউডের তারকাদের। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার। তিনি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বরাবরই বিয়ারের রিয়ালিটি শোয়ে দেখা গেছে পুরুষ তারকাদের। জঙ্গলে অ্যাডভেঞ্চারের পাশাপাশি উঠে এসেছে তাদের জীবনের গল্প। সম্প্রতি এই শোয়ে গিয়েছিলেন রণবীর সিং। প্রিয়াঙ্কার স্বামী হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাসও গিয়েছিলেন বিয়ারের শোয়ে। এবার তিনি সঙ্গী হিসেবে চান প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ার গ্রিলস বলেন, ‘প্রিয়াঙ্কা অনবদ্য। তার স্বামী একবার আমার অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়েছিলেন, খুবই ভালো ছেলে। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং মানুষ তার গল্প শুনতেও ভালোবাসবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রিয়াঙ্কার সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গ্রিলস

আপডেট সময় ১০:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২