ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি তার এশিয়া সফরে তাইওয়ানেও যাচ্ছেন-এমনটাই জানিয়েছে তাইওয়ান ও মার্কিন কর্তৃপক্ষ। এই সফর ঘিরে চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে তাইওয়ানের পূর্বাঞ্চলে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আশা করছেন পেলোসি এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এক রাত থাকবেন। তবে কখন নাগাদ পেলোসি তাইওয়ানে অবতরণ করবেন, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব দিকের উপকূলে একটি বিমানবাহী রণতরীসহ চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রণতরী ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়েছে এবং বর্তমানে ফিলিপাইন সাগরে, তাইওয়ান ও ফিলিপাইনের পূর্বে এবং জাপানের দক্ষিণে সেটি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা।

চীনের দীর্ঘদিনের কট্টর সমালোচক ন্যান্সি পেলোসি মঙ্গলবার আরও পরের দিকে তাইপে পৌঁছাতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বলছে, এই সফর ঘিরে চীনের সামরিক শক্তি প্রদর্শনে ভীত নয় ওয়াশিংটন।

চীন বলেছে, পেলোসির এই কাণ্ডের রাজনৈতিক ফল হবে ভয়াবহ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্রকে বলতে চাই চীন প্রস্তুত এবং চীনের লিবারেশন আর্মিও অলস বসে থাকবে না। চীন তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত মর্যাদা রক্ষায় এর যথোপোযুক্ত জবাব দেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেলোসির তাইওয়ান সফর ইস্যুতে যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২