ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

ডেঙ্গুতে এক দিনে দু্ই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৫

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ ডেঙ্গু রোগী। এ নিয়ে এখন সারা দেশে ৩২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এ বছর ডেঙ্গুতে গত ২১ জুন প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আজকের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ৬৫ জন ডেঙ্গরোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৫১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। অন্য ১৪ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

আজ পর‌্যন্ত দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ৩২২ জন ডেঙ্গরোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৪৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ জন।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ২ হাজার ৮১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৪৭৮ জন।

ঢাকার বিভ্ন্নি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১১১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

ডেঙ্গুতে এক দিনে দু্ই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৫

আপডেট সময় ০৬:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২